বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তৃনমূলের নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার জাকির আহাম্মদ।

শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ৭:২১ অপরাহ্ণ

তৃনমূলের নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার জাকির আহাম্মদ।

এমডি বাবুল ভূঁইয়া: নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামের কৃতি সন্তান,সাবেক ছাত্রনেতা পলাশ-এর বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি ) যোগদান করেন নবীনগরের তৃনমূলের সবচেয়ে জনপ্রিয়, কর্মীবান্ধব ও শিক্ষাবান্ধব জননেতা আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহাম্মদ।

প্রিয়নেতা সকল নেতা-কর্মীদের সাথে এলাকার সাংগঠনিক বিষয়াদি নিয়ে অনেক খোলামেলা আলোচনা করেন এবং তাকে কাছে পেয়ে নেতা-কর্মীরা খুবই আবেগাপ্লোত হয়ে পড়েন।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের নেতা মো:শাহালম , শিবপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এম আর মুজিব,টেকনো ড্রাগস লি:-এর মালিক জনাব জালাল আহমেদ,শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক অলিউর রহমান মাষ্টার,যুগ্ম-আহবায়ক আশরাফ হোসেন আকছির,ইউনিয়ন যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম বাবু মাষ্টার সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মিলন মেলার সৃষ্টি হয়।

ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আল মামুন সরকার-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রিয়নেতা ব্যারিস্টার জাকির আহাম্মদ।

ব্যারিস্টার জাকির আহাম্মদ-এর মতো এমন কর্মীবান্ধব নেতাকেই আমরা নবীনগরবাসী চাই,যে নেতাকে সব সময়ই কাছে পাওয়া যায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন