ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁয়ে মেঘনা নদীতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ উপায়ে ইলিশ মাছ ধরার অপরাধে অভিযান চালিয়ে ১ লাখ মিটার জাল ও ১৪ কেজি ইলিশ মাছ জব্দ করে ৩ (তিন) জেলেকে আটক করেছে স্থানীয় প্রশাসন।সোনারগাঁ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে টোনা জাল ফেলে মাছ ধরার অপরাধে পাগলা কোষ্টগার্ড ও সোনারগাঁ উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে মেঘনা নদীর নুনেরটেক ও চরকিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ মিটার জাল ও ১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে আটককৃতদের বিভিন্ন মেয়াদে মামলা দায়ের করে ১৫ শত টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, নারায়ণগঞ জেলা মৎস্য কর্মকর্তা আয়নাল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া খান ও মোসাঃ শাহরিয়ার সালমা।