শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

কাউন্সিলর ফারুক জনপ্রতিনিধি নন, তিনি একজন সেবক

শনিবার, ১৬ অক্টোবর ২০২১ | ৪:৪১ অপরাহ্ণ

কাউন্সিলর ফারুক জনপ্রতিনিধি নন, তিনি একজন সেবক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডে এক মতবিনিময় সভায় এলাকাবাসী বলেন, ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাজ্বী ওমর ফারুককে আবারও কাউন্সিলর হিসেবে দেখতে চাই। কারণ কাউন্সিলর ফারুক জনপ্রতিনিধি নয় একজন সেবক হিসেবে আমাদের কাজ করে যাচ্ছেন।শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে মিজমিজি পাইনাদি সিআইখোলা ক্যালেনপার এলাকায় সুলতান এন্টারপ্রাইজের পরিচালক সুলতান বাদশা দিপুর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যক্ত করেন এলাকাবাসী। মিলাদ ও দোয়া মাহফিলে মধ্যদিয়ে এ মতবিনিময় সভা শুরু করা হয়।এসময় এলাকাবাসী আরো বলেন, মহামারী করোনাকালীন সময় আমাদের সব ধরনের খোঁজ খবর নিয়েছেন। করোনাকে উপেক্ষা করে বিভিন্নভাবে আমাদেও সহযোগীতা করেছেন। আমাদের পাশে থেকেছেন। তিনি ১নং ওয়ার্ডের অলিগলিতে রাস্তা, ড্রেন সহ অনেক উন্নয়ণ মুলককাজ করেছে তাই আমরা আবারও বলছি ওমর ফারুককেই কাউন্সিলর হিসেবে দেখতে চাই।পরে অনুষ্ঠান শেষে সিআইখোলা এলাকা থেকে মিছিল করে ক্যালেনপাড় নতুন রাস্তা দিয়ে মজিববাগ এলাকায় গিয়ে শেষ করেন। মিছিল শেষে কাউন্সিলর হাজ্বী ওমর ফারুক সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।সুলতান বাদশা দিপুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান, নুরুজ্জামান, মো. জামাল মিয়া, মোহাম্মদ আলী, মামুন, আনোয়ার, মাসুদ, শাওন, হাসান আলী, আনিসুর রহমান, রমজান হোসেন, জাহাঙ্গীর হোসেন, রুবেল, বাবুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন