শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নাসিক ১ নং কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলামের উঠান বৈঠক করেন মিজমিজি ক্যানেল পাড়

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | ৮:১৯ অপরাহ্ণ

নাসিক ১ নং কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলামের উঠান বৈঠক করেন মিজমিজি ক্যানেল পাড়

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম মিজমিজি ক্যানেল পাড় নারী-পুরুষ ও এলাকাবাসীর সাথে উঠান বৈঠক করেন। তখন এলাকাবাসী সম্মতি জ্ঞাপন করেন আমরা পরিবর্তন দেখতে চাই এবার আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলামকে কাউন্সিলর হিসাবে দেখতে চায়। এলাকার জনগন উৎসাহ উৎদীপনা নিয়ে আনোয়ার ইসলামের নির্বাচনী প্রচার ও মতবিনিময় এবং উঠান বৈঠক করতে দেখা যায়। এলকাবাসী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলামকে কাউন্সিলর বানানোর লক্ষ্যে বিভিন্ন সভায় ও উঠান বৈঠক করেন, মতবিনিময় সভা করে এলাকার বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও চাদাঁবাজ সর্ম্পকে অবহিত করেন। ।মোঃআনোয়ার ইসলাম নীতি নৈতিকতায় অন্য সকল কাউন্সিলর পদপ্রার্থী থেকে ভিন্ন। তিনি রাজনীতি ও এলাকায় উন্নয়ন পরিবর্তন নিয়ে চিন্তা চেতনা মগ্ন থাকেন।শুক্রবার জুমার নামাজের পর তিনি মসজিদের মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন এবং তাকে নির্বাচনের জন্য সকলে উৎসাহ সাহস দিচ্ছেন।
ওয়ার্ডের প্রতিটি মহল্লায় আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলামের বিকল্প কেউ নেই তার কথা মুখে মুখে শুনা যাচ্ছে। তিনি একজন আদর্শবান ব্যক্তি হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম ও খ্যাতি রয়েছে।তিনি মসজিদ, মাদরাসা ও স্কুল সেবায় নিয়োজিত রয়েছেন।
গতকাল (১৫ অক্টোবর) মিজমিজি ক্যানেল পাড় এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা ও মতবিনিময় এবং উঠান বৈঠক করেন। এসময় উপস্থিত ছিলেন নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম ,ফজলুর রহমান , মাসুমসহ নারী-পুরুষ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম বলেন, জনগনের সেবায় নিয়োজিত থাকতে চাই।আপনারা আমাকে সম্মতি জ্ঞাপন করেন আমি এলাকাবাসী নতুন সমাজ উপহার দিতে চাই । আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নাসিক ১ নং ওয়ার্ডে কে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি ওয়ার্ড গড়ে তুলতে চাই।। তিনি এলাকার নারী –পুরুষ সকলকে নির্বাচনী সালাম ও দোয়া প্রার্থনা কামনা করেন উঠান বৈঠকে মতবিনিময় সভায় । আমাকে নিয়ে নাসিক ১ নং ওয়ার্ডে নানা ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছেন এক ধরনের প্রতিহিংসায় পরায়ন ব্যাক্তিরা, আমি নাকি নির্বাচন করব না ।আমি এলাকার ওয়ার্ড বাসীকে জানাতে চাই জনগন আমাকে বিপুল পরিমান উৎসাহ উৎদীপনার মাধ্যমে বিজয় চিনিয়ে আনবে এই আশাবাদ রাখি।ওয়ার্ডবাসীর কাছে এবং আমার প্রতিপক্ষ পদ প্রার্থীদের জানাতে চাই আমি নির্বার্চন করব এবং জনগন আমার সাথেই আছে।জনগন আমাকেই এবার কাউন্সিলর হিসাবে দেখতে চায়।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পারি সে লক্ষে নির্বাচনে অংশগ্রহন করে জনগনের অধিকার ফিরিয়ে দিতে চাই।জনগন স্বাধীন ভাবে বসবাস করে সে ধরনের সেবা দিতে চাই। এলাকাকে আধুনিক ও মডেল ওয়ার্ডে রুপান্তর করাই আমার একমাত্র লক্ষ্য।সকলে কাছে দোয়া ও সমর্থন কামনা করে নির্বাচনী সালাম প্রদান করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন