রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁওয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির শুটিংশুরু

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ | ১০:১২ অপরাহ্ণ

সোনারগাঁওয়ে জনপ্রিয়  অনুষ্ঠান ইত্যাদির শুটিংশুরু

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁও উপজেলায় শরু হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির অফিশিয়াল শুটিং।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘরে) অনুষ্ঠিত হবার কথা থাকলেও সোনারগাঁয়ের প্রাচীন নিদর্শন গুলো দেশের মানুষের কাছে ফুটিয়ে তুলতে পানাম নগরে প্রাথমিক ভাবে শুটিংয়ের কাজ শুরু করেছে ইত্যাদির ম্যাগাজিনের উপস্থাপক হানিফ সংকেত।
আজ ১২ অক্টোবর( মঙ্গলবার) সকাল ১১টায় সোনারগাঁয়ের পানামসিটিতে ইত্যাদির শুটিং ইউনিট কাজ শুরু করছে বলে জানিয়েছেন পানামসিটিতে দায়িত্বরত কর্মকর্তা দিদারুল আলম।
উল্লেখ্য যে, ইত্যাদি অনুষ্ঠান জাদুঘরে অনুষ্ঠিত হওয়া উপলক্ষে ম্যাগাজিনের উপস্থাপক হানিফ সংকেত ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জাদুঘর পরিদর্শন করে ইত্যাদির প্রাথমিক শুটিং আনুষ্ঠানিকতার সাথে শুরু করেন।
এতে সোনারগাঁয়ের আরো গণমাধ্যমকর্মীসহ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন