বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নাসিক পরিদর্শনে আমেরিকান রাষ্ট্রদূত সহযোগিতার আশ্বাসদ

বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ | ৭:২৭ অপরাহ্ণ

নাসিক পরিদর্শনে আমেরিকান রাষ্ট্রদূত সহযোগিতার আশ্বাসদ

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ প্রস্তুতি ও পর্যটন বাণিজ্যের প্রসারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দেড়টার দিকে ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে নাসিকের নগরভবনে আসেন রাষ্ট্রদূত মিলার। প্রায় দেড় ঘন্টা তাদের মধ্যে আলাপ-আলোচনা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্র জানায়, আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন। এ সময় স্বাস্থ্য, শিক্ষা ও দুর্যোগকালীন প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নারায়ণগঞ্জের ঐতিহ্যগত পর্যটনকেন্দ্রকে কেন্দ্র করে বাণিজ্যিক প্রসারের ক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যৎ সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা হয়। প্রায় দেড় ঘন্টা তাদের মধ্যে আলোচনা চলে।
আলোচনা পর্ব শেষে আমেরিকান রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীদের পাটের তৈরি ব্যাগ, নকশিকাঁথা, কাঠের তৈরি ঘোড়া ও নাসিকের চলতি অর্থবছরের বাজেট বই উপহার দেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বেলা তিনটার দিকে নগরভবন ত্যাগ করেন রবার্ট মিলার ও তার সফরসঙ্গীরা।
নাসিক মেয়র ও আমেরিকান রাষ্ট্রদূত ছাড়াও আলোচনা পর্বে অংশ নেন ডেপুটি চীফ অব মিশন হেলেন লা-ফেভ, ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন স্টিভেন্স, সিডিসি’র কান্ট্রি ডিরেক্টর নেলি কেডোস-ডেনিয়েলস, ত্রাণ কর্মকর্তা এলিন ডি গুজম্যান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ণ কর্মকর্তা ফরিদুল মিরাজ।
এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করেন। এসময় তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পানাম নগর পুনরুদ্ধার প্রকল্পের বিষয়ে অবহিত হন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন