শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফুল ভূঁইয়া মাকসুদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ | ১০:৪২ অপরাহ্ণ

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফুল  ভূঁইয়া  মাকসুদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ জামপুর ইউনিয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফুল ভূঁইয়া মাকসুদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
গত মঙ্গলবার (৫ অক্টোবর) গভীর রাতে আশরাফুল ভূঁইয়া মাকসুদ এর বাড়িতে এই দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে। চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফুল ভূঁইয়া (মাকসুদ ) জানান, গভীর রাতে ২০/২৫ জন মুখোশধারী ডাকাত দল শব্দ বেশি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় তার নিজ বাড়িতে হানা দেয়। এমতাবস্থায় ডাকাতরা তার বাড়ির বারান্দার গ্রিল ভেঙ্গে ভিতরে ঢুকেই আশরাফুল ভূঁইয়া মাকসুদকে খুঁজতে থাকে। তার অনুপস্থিতি জানতে পেরে তার বাবা মাকে অস্ত্রের মুখে জিম্মি করে পুরো বাড়ি তল্লাশি চালায়,একপর্যায়ে আলমারির চাবি দিতে বাধ্য করে, আলমারিতে থাকা নগদ ১৪ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এছাড়াও তিনি আরো বলেন, বাড়িতে ঢুকেই ডাকাতরা আমাকে খুঁজতে থাকে। কিন্তু ওইদিন এশার নামাজের পর রাত ১০টার দিকে ঢাকার বাসায় চলে গিয়েছিলাম।
এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিনি আতঙ্কিত, থানায় ডাকাতির মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন