বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে শীতলক্ষ্যা পূর্ব পাড় বন্দর এলাকার ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধীক কাউন্সিলর পদ প্রার্থীর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তফসিল ঘোষনা না হলেও নাসিক নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় পরিচয়ে একাধীক কাউন্সিলর প্রার্থী জন সমথর্ন দেখাতে ইতি মধ্যে মাঠে নেমে পড়েছে। সিটি করর্পোরেশনের বেশ কিছু ওয়ার্ডের গুরুত্বপূর্ন স্থানে নির্বাচনী সালাম ও সমর্থন যোগাতে কাউন্সিলর প্রার্থী ব্যানার ফেস্টুন সাটিয়েছেন।
বন্দর এলাকায় নাসিক ৯টি ওয়ার্ডের মধ্যে ১৯ নং ওয়ার্ড, ২০ নং ওয়ার্ড, ২২ নং ওয়ার্ড ও ২৩নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইছে। সম্ভব্য কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ওয়ার্ডের পাড়া মহল্লায় ভোটারদের সঙ্গে কৌশল বিনিময়সহ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমান কাউন্সিলরগন নিজ নিজ উন্নয়নের কথা তুলে ধরে আরো নাগরিক সুবিধা নিশ্চিতসহ নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচারপ্রচারণা চালাচ্ছেন।
তৃনমুল পর্যায়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা জানিয়েছেন, তফসিল ঘোষনার দিন যতই ঘনিয়ে আসছে। ততই হাইব্রিট আওয়ামীলীগের কিছু পাতি নেতার তৎপরতা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। দুঃসময়ে দলের সঙ্গে না থাকলেও সুসময়ে দলের মনোনয়ন বাগিয়ে নিতে জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষ তোদের যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। আবার কেউ কেউ দলীয় সমর্থন পেতে স্থানীয় এমপি সেলিম ওসমান ও তার ভাই নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আস্তাভাজন হেত জোর লবিং চালাচ্ছেন। আওয়ামীলীগের সমর্থন যোগাতে সুবিধাবাদী হাইব্রিট পেতি নেতা বন্দরের রাজনীতিতে সক্রীয় হয়ে উঠতে শুরু করেছেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান বলেন, জননেত্রী শেখ হাসিনা তিনি মনোনয়ন দেন দলের নিবেদত প্রান যারা তাদের। সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগের র্শীষ নেতারা প্রধানমন্ত্রীকে অনুসরন করে দলের নিবেদিত প্রানদের কাউন্সিলর পদে আওয়ামীলীগের সমর্থন দিবেন। এখানে কোন বেতিক্রম ঘটবে না বলে আমি বিশ^াস করি। মহানগরের শীর্ষ নেতারা অব্যশই ত্যাগী নেতাদের হাতে আওয়ামীলীগের সমর্থন দিয়ে তাদেরকে যথাযত ভাবে মূল্যয়ন করবেন।