সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান বাংলার নারী জগতে নক্ষত্র বাংলাদেশের অহংকার বার বার নির্বাচিত সরকার, ৭৫ পরবর্তী সময়ের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টম্বর মধুমতি নদীবিধৌত গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহন করেন।স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ মনডল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল বলেন ,শেখ হাসিনা তার পিতার মতোই গণমানুষের নেতা ।রাজনৈতিক প্রজ্ঞা,বিচক্ষণতা,গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশে নন,বর্হিবিশ্বেও তিনি অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।জাতির পিতার আর্দশকে বুকে ধারণ করে তার নেতৃত্বে আজ বাঙ্গালি জাতি এগিয়ে যাচ্ছে।বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সুখী সমৃদ্ধ সোনার বাংলা পরিণত করতে রূপকল্প-২০২১ এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় ভিশন -২০৪১ কর্মসূচিসহ বাংলাদেশ ব-দ্বীপ মহাপরিকল্পনা (ডেল্টা প্লান-২১০০) বাঙ্গালী জাতিকে উপহার দিচ্ছেন। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে।মঙ্গলবার (২৮ সেপ্টম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।