বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নাসিক ২ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসালমকে কাউন্সিলর দেখতে চায়

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ | ১১:৫৯ অপরাহ্ণ

নাসিক ২ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর  প্রার্থী শফিকুল ইসালমকে কাউন্সিলর দেখতে চায়

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হাজী শফিকুল ইসলাম নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায়। সম্ভব্য কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম নির্বাচনী ব্যানার ও পেষ্টুন ্এবং এলাকার ভোটারদের সাথে মতবিনিময় করতে দেখতে পাওয়া যায়। দল মত নির্বিশেষে সকলে তাকে ভালোবাসে । এলাকাবাসী হাজী শফিকুল ইসলামকে আসন্ন নাসিক নির্বাচনে কাউন্সিলর হিসাবে দেখতে চায়। মৌচাক বাস স্ট্যান্ড ,সানাড়পাড় বাস স্যান্ড দক্ষিন ,আনন্দ লোক হাই স্কুল,সাহেব পাড়া,মিজমিজি পশ্চিম পাড়া,মিজমিজি দক্ষিন পাড়া, মিজমিজি কেন্দ্রীয় কবরস্থান,মিজমিজি মধ্যপাড়া,রহিম মার্কেট, কান্দাপাড়া,আব্দুল আলী পুল, মালেক মেম্বার পুল, আমজাদ মার্কেট ,হাজেরা মার্কেট ,চৌধুরী পাড়া ,কালু হাজী রোড ,মিজমিজি পুকুর পাড় প্রত্যেকটি এলাকায় শফিকুল ইসলামের কথা মুখে মুখে শুনা যাচ্ছে।তিনি একজন আদর্শবান ব্যক্তি হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম ও খ্যাতি রয়েছে। তিনি আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাজ্ঞী এবং সাবেক কাউন্সিলর সেলিনা ইসলামের ভাই শহিদ চেয়ারম্যানের সুযোগ্য সন্তান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। তিনি তার ওয়ার্ডে বিভিন্ন ব্যানার পেষ্টুন লাগিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে দেখা যায়।
তিনি বলেন , এলকাবাসী আমাকে নির্বাচন করতে উৎসাহ প্রদান ও বিভিন্ন সহযোগিতা করছেন। আমিও জনগনের সেবায় নিয়োঁিজত থাকতে চাই।করোনাকালীন সময়ে বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরনসহ আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন।এলাকাবাসী আমাকে যোগ্য মনে করেই নির্বাচনে অংশ গ্রহন করতে সাহস ও উদ্দীপনা প্রদান করছে। আমি আমার ২ নং ওয়াডের্র করোনা কালীন সময়ে গরীব দুঃখী অসহায় মানুষের পাশে ত্রান সামগ্রী কার্যক্রম অব্যাহত রেখেছি। আমি আমার এলাকার মানুষের সেবা করতে চাই। জনগনের দোয়া ও ভালোবাসা নিয়ে এলাকায় সেবা করতে চাই। নাসিক ২ নং ওয়ার্ডে কে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি ওয়ার্ড গড়ে তুলতে চাই।পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এলাকায় নির্বাচনে অংশ গ্রহণ করতে চাই।সকলে আমার জন্য দোয়া করবেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন