বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

ধৈর্যশীলতা সব সময়ই ভালো ফল বয়ে আনে : হাজ্বী নুর উদ্দিন মিয়া

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ | ১:২২ পূর্বাহ্ণ

ধৈর্যশীলতা সব সময়ই ভালো ফল বয়ে আনে : হাজ্বী নুর উদ্দিন মিয়া

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ৪নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বিশিস্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজ্বী নুর উদ্দিন মিয়া বলেন, যার মধ্যে সৎ চিন্তা নেই, সে কখনোই ভালো মানুষ হতে পারে না। ধৈর্যশীলতা সব সময়ই ভালো ফল বয়ে আনে। সততা ও ন্যায়ের সঙ্গে পথ চলতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবানাদর্শ, ব্যক্তিত্ব আর ভাবনা দেশের তরুণ-তরুণীদের সাফল্য পাওয়ার মন্ত্রণা।বঙ্গবন্ধুর কর্মজীবন এমনই এক বর্ণাঢ্য যেখানে মিশে আছে দেশপ্রেম, মানুষকে ভালোবাসার ক্ষমতা, সাহসী নেতৃত্ব, উদার দৃষ্টিভঙ্গি আর লক্ষ্যকে সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা। গতকাল মঙ্গলবার নাসিক ৪নং ওয়ার্ডের আউলাবন এলাকায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন,নাসিক ৪নং ওয়ার্ড জাতিয় শ্রমিকলীগের সভাপতি মোঃ কবির হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন