মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১ | ১২:০০ পূর্বাহ্ণ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ,সোনারগাঁ থানার এসআই মেহেদী হাসান, এএস আই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ আড়াইহাজার থানাধীন পাচগাও চরপাড়া এলাকা হইতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোছা আলেয়া বেগম পিতা-মৃত তাইজুদ্দিন স্বামী মোঃ কামাল হোসেন ওরফে সেরাজুল গ্রাম – নোয়াগাঁও থানা- সোনারগাঁ জেলা- নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করেন।

২০০৭ সালে মাদকসহ তিনি হাতেনাতে ধৃত হন। মামলা বিচার শেষে অতিরিক্ত জেলা দায়রা জজ ৮ম আদালত ঢাকা ২০১০ সালে তার যাবজ্জীবন সাজা প্রদান করে।

সাজা হওয়ার পর তিনি রোকেয়া ছদ্মনাম ধারণ করে দীর্ঘদিন পুলিশের গ্রেফতার এড়ানোর জন্য পলাতক ছিলেন।

সোনারগাঁ থানা পুলিশ দীর্ঘদিন যাবৎ তাকে খোঁজাখুঁজির পর তার প্রকৃত নাম ঠিকানা উদ্ঘাটন করে গ্রেফতার করতে সক্ষম হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন