সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁ মোগরাপাড়া ফুট ওভারব্রিজের উপরে প্রতিবন্ধী এক বৃদ্ধ ভিক্ষুক এর মৃত্যু

রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১ | ৩:৩৩ অপরাহ্ণ

সোনারগাঁ মোগরাপাড়া ফুট ওভারব্রিজের উপরে প্রতিবন্ধী এক বৃদ্ধ ভিক্ষুক এর মৃত্যু

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা ফুট ওভারব্রিজের উপরে প্রতিবন্ধী এক বৃদ্ধ ভিক্ষুক এর ভিক্ষারত অবস্থায় আকস্মিক মৃত্যু।

ঘটনাস্থল থেকে জানা যায়, এই বৃদ্ধ প্রতিবন্ধী ভিক্ষুক প্রতিদিনের নিয়ম অনুযায়ী ফুটওভার ব্রিজে ভিক্ষা করতে আসে। প্রায় দীর্ঘ একমাস যাবত অসুস্থতায় ভুগছেন। তা সত্ত্বেও আজ( রবিবার) ৫ সেপ্টেম্বর সময় আনুমানিক ১২.৩০মিনিটে হঠাৎ করে শুয়ে পড়ে। আশেপাশের মানুষ নড়াচড়া না দেখে ফুটওভার ব্রিজে থাকা ফুটপাত দোকানদাররা ডাক দিলে কোন সাড়াশব্দ না পেয়ে তাকে ধাক্কা দিলে দেখা যায় সে আর নেই।

সোনারগাঁ থানা পুলিশকে অবগত করলে তাৎক্ষণিকভাবে টহলদারী পুলিশ এসআই আনিসুর রহমান ও তার ফোর্স নিয়ে ফুটওভার ব্রিজে তদারকির জন্য চলে আসেন।
তার অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যমে জানতে পারে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় সত্বেও তার সন্তানেরা মানা করার পরেও সে এখানে ভিক্ষার জন্য চলে আসে।
পরবর্তী তার অভিভাবক তার ছেলে উপস্থিতির মাধ্যমে লাশ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
জানা যায় ওই বৃদ্ধ ভিক্ষুক বৈদ্যের বাজার সাত ভাই পাড়া গ্রামে তার বাড়ি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন