সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

জনগনের সেবা দিয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হবে : অতি.এসপি শফিউল

শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১ | ১২:৫০ পূর্বাহ্ণ

জনগনের সেবা দিয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হবে : অতি.এসপি শফিউল

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ শফিউল ইসলাম বলেছেন, কিশোর গ্যাং হচ্ছে বর্তমানে সমাজের বিষফোঁড়া। কিশোর গ্যাং, মাদক, বাল্য বিবাহ সকল বিষয়ে অভিযান অব্যাহত থাকবে। যেখানে যেখানে জুয়া খেলা হয়, সে-সব জায়গায় অভিযান চালাতে হবে। তথ্য দিয়ে সহযোগীতা করার অনুরোধ করেছেন। তিনি বলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পুলিশ বাহিনী বেশ তৎপর রয়েছে। জনগনের সেবার মধ্য দিয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হবে আমাদের। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে সদর মডেল থানার এ ওপেন হাউজ ডে-অনুষ্ঠিত হয়। এ সময় শফিউল ইসলাম আরো বলেন, রাত ১০টার পরে বাইরে থাকতে নিষেধ করে তিনি বলেন, রাতে ১০টার পরে যদি কিশোরদের কেউ বাইরে থাকে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। সদুত্তর দিতে না পারলে অভিভাবকদের ডেকে মুচলেকা দিয়ে ছেড়ে দিবেন। যাতে মানুষ বুঝে যে, পুলিশ কাজ করছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মোহাম্মদ নাজমুল হাসান, নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন