বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

বন্দরে গণধর্ষণের ঘটনায় লম্পট আশরাফ আগুন গ্রেফতার

শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ | ১১:৪২ অপরাহ্ণ

বন্দরে গণধর্ষণের ঘটনায় লম্পট আশরাফ আগুন গ্রেফতার

সোনারগাঁ প্রতিনিধিঃ
বন্দরে মোবাইল ফোনে ডেকে নিয়ে স্বামী পরিত্যাক্তা(৩৫) এক নারীকে গণধর্ষণের ঘটনায় আলী আশরাফ(৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল মনিটরিংয়ের মাধ্যমে শুক্রবার বিকেলে আলী আশরাফ ওরফে আগুনকে মদনগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী আশরাফ বন্দরের দড়িসোনাকান্দা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, স্বামী পরিত্যাক্তা ওই নারীকে এক সপ্তাহ আগে মোবাইল ফোনে ডেকে নেয় আলী আশরাফ গং। এরপর মদনগঞ্জের ময়লার ভাগাড়ের সামনের একটি জঙ্গলে নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় এক সপ্তাহ আগে বন্দর থানায় মামলা হয়। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার আলী আশরাফকে গ্রেফতার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন