সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে মহি উদ্দিন মোল্লার উদ্যোগে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত

রবিবার, ১৫ আগস্ট ২০২১ | ৫:৩৪ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে  মহি উদ্দিন মোল্লার উদ্যোগে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলহাজ্ব মহিউদ্দিন মোল্লা এর উদ্যোগে দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে। ১৫ অগাষ্ট দুপুর ১.৩০মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে এবং তাঁর পরিবারের সকল শহীদদের উদ্দেশ্য সানারপাড় বাসভবনে দোয়া ও কুরআন খতম এবং তবারক বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , জাতীয় শ্রমিক লীগের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আলমগীর কবির বকুল , জাতীয় শ্রমিক লীগের নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, জাতীয় শ্রমিক লীগের নারায়ণগঞ্জ মহানগর যুগ্নসাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরকার,বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ,বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল্লাহ,সৈয়দ মোহাম্মদ ইয়াছিন,আবু তালেব,মাও আবুল কালাম ,আনোয়ার হোসেন,মহসিন,হুমায়ুন কবির,আসাদুজ্জামান বাশার,মাসুম, তোহাসহ আরো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে এবং তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করেন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৭৫ সালে ১৫ অগাষ্ট কালো রাত্রে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে ও সপরিবারকে নৃশংসয়ভাবে হত্যা করে জাতির ইতিহাসে এক কালো অধ্যায়ের সুচনা করে । বঙ্গবন্ধু ও শহিদ পরিবারের প্রতি আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কুরআন খতম এবং তবারক বিতরণ করা হয়েছে ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন