সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে আবেদনের সঙ্গে সঙ্গেই পল্লী বিদ্যুতের মিটার পেলেন ৯১ জন গ্রাহক

বুধবার, ১১ আগস্ট ২০২১ | ১১:২১ অপরাহ্ণ

আড়াইহাজারে আবেদনের সঙ্গে সঙ্গেই পল্লী বিদ্যুতের  মিটার পেলেন ৯১ জন  গ্রাহক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতাঃ আড়াইহাজারে আবেদনের সঙ্গে সঙ্গেই পল্লী বিদ্যুতের মিটার পেলেন ৯১ গ্রাহক। বুধবার উপজেলার গোপালদী পল্লী বিদ্যুৎ অফিস বিশনন্দী এলাকায় এই স্পট মিটারিং এর আয়োজন করেন। এই সময় উপস্থিত ছিলেন গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম মো: আসাদুজ্জামান । অনুষ্ঠানে ৯১ জন গ্রাহক আবেদন করার সাথে সাথেই তাদের বাড়িতে গিয়ে মিটার দিয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম মো: আসাদুজ্জামান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বির্নিমানের লক্ষ্যে গ্রামীন জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রীর কালজয়ী উদ্যেগে ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচীর আওতায় গোপালদী জোনাল অফিসের উদ্যেগে বিশনন্দী ইউনিয়নে আলোর ফেরিওয়ালা স্পট মিটারিং কার্যক্রম গ্রহণ করা হয়। এতে আবেদনের সঙ্গে সঙ্গে ৭৭টি আবাসিক ও ১৪টি বানিজ্যিক মিটারের সংযোগ দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার সুলতান আলী ও ওয়ারিং পরিদর্শক জাহাঙ্গীর আলম প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন