সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | ১০:৪৭ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে  গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃসিদ্ধিরগঞ্জ ২৪ কেজি গাঁজা ভর্তি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।মঙ্গলবার (১০ আগস্ট) সকালে র‍্যাব-১১ তাদেরকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের মাগরভাঙ্গা এলাকার এনামুল হকের ছেলে শরিফুল ইসলাম (৩০) ও মুন্সীগঞ্জের টঙ্গী-বাড়ী উপজেলার পাইকপাড়া এলাকার আক্কাস বেপারীর ছেলে জনি বেপারী (২০)।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাঁজা নিয়ে কুমিল্লা থেকে একটি পিকআপ ঢাকার দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় র‌্যাব। এ সময় সন্দেহজনক একটি পিকআপ তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম ও জনি বেপারীকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পণ্যবাহী পিকআপ চালক-হেলপার পেশার ছদ্মবেশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা,নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন