সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

এম্বুলেন্সে মাদক পাচারের সময় সিদ্ধিরগঞ্জে ৮৫কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী

বুধবার, ০৪ আগস্ট ২০২১ | ১১:৪৩ অপরাহ্ণ

এম্বুলেন্সে মাদক পাচারের সময় সিদ্ধিরগঞ্জে ৮৫কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী

এম্বুলেন্সে করে বিশেষ কায়দায় মাদক পাচারের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২১ লাখ টাকার (৮৫ কেজি) গাঁজাসহ দেলোয়ার হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

এ সময় মাদক সরবারহের ব্যবহৃত একটি এম্বুলেন্স, ১ টি মোবাইল ফোন ও নগদ ৩হাজার ৭শ’ ৪০ টাকা জব্দ করে র‌্যাব-৩। দেলোয়ার অভিনব কায়দায় একটি এ্যাম্বুলেন্সযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এর চালান চট্টগ্রাম হতে ঢাকা অভিমুখে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে রওনা দেয়।

বুধবার (৪ জুলাই) র‌্যাব-৩’র অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস, পিপিএম (সেবা) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। আটককৃত মো. দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজাপুর (উত্তর পাড়া) গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৩’র একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ আগষ্ট) দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে শিমরাইল শাখার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর সামনে চেকপোস্ট স্থাপন করে। এসময় র‌্যাবের চেকপোষ্টে তল্লাশীকালে ওই এম্বুলেন্সসহ মাদক ব্যবসায়ী দেলোয়ারকে আটক করা হয়। পরে এম্বুলেন্স তল্লাশি করে এম্বুলেন্সের ভিতরে রোগীর জন্য নির্ধারিত বেডের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ওই ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এম্বুলেন্স চলমান লকডাউনের আওতামুক্ত হওয়ায় অসাধু মাদক ব্যবসায়ীরা এম্বুলেন্সকে মাদক পরিবহনের নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। অভিযান পরিচালনা করার সময় এম্বুলেন্সে কোন রোগী ছিলনা।

আটককৃত দেলোয়ার দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন