সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতা সৃষ্টি মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার

শুক্রবার, ৩০ জুলাই ২০২১ | ১১:৫৪ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতা সৃষ্টি মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার

প্রেসিরিলিজ: গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই ২০২১ দুপুরে র‌্যাব-১১, সিপিএসসি এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাইকাসারী এলাকা হতে গত ২৮ শে মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ হেফাজত ইসলাম কর্তৃক ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা ও সহিংসতা সৃষ্টি মামলার অন্যতম এজাহারনামীয় আসামী আবজাল হোসেন (৪৫)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাইকাসারী এলাকার লিল মিয়ার ছেলে।

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত ২৮ শে মার্চ ২০২১ খ্রিষ্টাব্দে হেফাজত ইসলাম কর্তৃক ডাকা সারা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচী পালনকালে দুস্কৃতিকারীরা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল এবং চিটাগাং রোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে জনমনে ভয়ভীতি সঞ্চার ও সরকারী কাজে বাঁধা সৃষ্টি করে। উক্ত ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ কর্তৃক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামী আবজাল হোসেন (৪৫) উক্ত মামলার অন্যতম এজাহারনামীয় আসামী।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন