বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আওয়ামীলীগ নেতার মৃত্যুতে সাংসদ বাবুর শোক প্রকাশ

শনিবার, ২৪ জুলাই ২০২১ | ৫:১১ পূর্বাহ্ণ

আওয়ামীলীগ নেতার মৃত্যুতে সাংসদ বাবুর শোক প্রকাশ

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা: আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের ভূইয়া (৯৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুঁইয়া ও হাইজাদী ইউপি চেয়ারম্যান মোঃ আলী হোসেন ভুঁইয়ার পিতা। তাঁর মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, তাঁর মৃত্যুতে আড়াইহাজার আওয়ামীলীগ একজন অভিভাবক হারালো। মহান আল্লাহ আমাদের এই অভিভাবককে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

শুক্রবার বাদ আছর চন্ডিবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন