মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে একই দিনে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

মোঃ জিয়াউর রহমান:

শুক্রবার, ০৪ জুন ২০২১ | ১১:৫৭ পূর্বাহ্ণ

আড়াইহাজারে একই দিনে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে একই দিনে পানিতে পড়ে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পূর্বকান্দি গ্রামে বাড়ির পাশে খালের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন ) সকাল ৮ টায় এ দূর্ঘটনা ঘটে।

পূর্বকান্দি গ্রামের সিদ্দিক এর একমাত্র ছেলে সাইদ(৩) বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সাইদের মা পাশের খালে ছেলের লাশ দেখতে পায়।তাঁর ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। একমাত্র ছেলেকে হারিয়ে মা বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। সিদ্দিক ঢাকায় গার্মেন্টস ফ্যাকটরিতে কাজ করেন। সিদ্দিকের বাড়িতে শোকের মাতম চলছে। আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের স্বান্তনা দিতে দেখা গেছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফনের প্রস্তুতি চলছে।

এদিকে একই ইউনিয়নের উলুকান্দি গ্রামে বৃষ্টির পানি জমে থাকা গর্তে পড়ে মোরসালিন (আড়াই বছর) নামে অপর এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯:৩০ টায় শিশুটি গর্তে পড়ে যায় বলে ধারণা করা হয়। পরে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে সোনারগাঁওয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউনুসের দুই ছেলের মধ্যে সে ছিল বড় সন্তান এবং ছোট ছেলের বয়স ৬ মাস। ইউনুস পেশায় জেলে। অভিযোগ রয়েছে এই গর্তে এর আগে আরো ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। গ্রামের লোকজন গর্তটি ভরাট করতে তাগিদ দিলেও জায়গার মালিক তা করেন না। ফলে আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে আরো দূর্ঘটনা ঘটার।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন