শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মাদক মামলায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | ১১:০৩ অপরাহ্ণ

আড়াইহাজারে মাদক মামলায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৬ উপধারায় আমান (৫০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
দণ্ডপ্রাপ্ত আমান উপজেলার গিদ্দা (চৌধুরীপাড়া) এলাকার শুক্কর আলীর ছেলে। তাঁর মায়ের নাম জোসনা বেগম।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৬ উপধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন