শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৩ হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা 

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | ৬:০৮ অপরাহ্ণ

আড়াইহাজারে ৩ হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা 

নিজস্ব সংবাদদাতা:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে তিনটি হাসপাতালকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানান নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচএম রাশেদ।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের আলোকে হাসপাতাল তিনটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে এ ব্যবস্থা নেয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, জরিমানার মধ্যে আড়াইহাজারের শিবপুরে সরকারি সফর আলী কলেজের পূর্ব পাশে রেজিস্ট্রি অফিসসংলগ্ন জনসেবা হাসপাতালকে ৪০ হাজার টাকা এবং ওয়ার্ড নম্বর ৮-এর ইসলামীয়া স্কেয়ার হসপিটালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আড়াইহাজারের নিউ মডেল টাউনের পিহার্টস আই হসপিটালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচএম রাশেদ বলেন, পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে তিনটি হাসপাতালকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন