নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিবাসীদের অধিকার, সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম’ (ওকাপ)-এর সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো.আসাদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ইমন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমবায় কর্মকর্ত প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভায় বক্তারা বলেন, অভিবাসী জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অভিবাসনসংক্রান্ত সঠিক তথ্য সরবরাহ, প্রতারণা প্রতিরোধ এবং বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সহজ ও নির্ভরযোগ্য তথ্য দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, অভিবাসীদের দক্ষতা বৃদ্ধি ও পুনর্বাসনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিদেশফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে পুনঃএকীভূত করতে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা অভিবাসী জনগোষ্ঠীর বিদ্যমান নানা সমস্যা চিহ্নিত করেন এবং তাদের প্রয়োজনীয় সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন।
ওকাপ প্রজেক্ট ম্যানেজার শাহিবুজ্জান, প্রজেক্ট অফিসার সাবিরা ফেরদৌসী, মনিটরিং অফিসার রুপা, ফিল্ড অফিসার আমিনুল হক, ফিল্ড অর্গানাইজার আলমগীর চৌধুরী, সোবহান আলী, কমিউনিটি মবিলাইজার হাবিবা আক্তার ও ফারজানা আক্তার সহ অভিবাসী ফোরাম প্রতিনিধি গন কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।