বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে এমপি পুত্র সজীব ডিবি হেফাজতে, প্রাথমিক সদস্যপদসহ বিএনপি থেকে বহিষ্কার 

রবিবার, ২১ জুন ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

সোনারগাঁওয়ে এমপি পুত্র সজীব ডিবি হেফাজতে, প্রাথমিক সদস্যপদসহ বিএনপি থেকে বহিষ্কার 

স্টাফ রিপোর্টার:

 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রোববার তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি হেফাজতে নেওয়া হয়।

 

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আটক সজীবের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।’

 

 

এদিকে নানা অনিয়মের সুস্পষ্ট অভিযোগে জড়িত থাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন