প্রেস বিজ্ঞপ্তিঃ
অনলাইন নিউজ র্পোটাল নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান। বুধবার (১৭ জুন) এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তাঁরা বলেন, সন্তানের জন্য মায়ের সেবা করার সুযোগ পাওয়া মহান আল্লাহ প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ নেয়ামত। সেই মমতাময়ী মায়ের মৃত্যু একটি পরিবারের জন্য অত্যন্ত হৃদয়বিদারক ও অপূরণীয় ক্ষতি। মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও আশ্রয় হারানোর এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। মহান আল্লাহ যেন তানভীর হোসেনের মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।