বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ৭ জন গ্রেফতার

শুক্রবার, ১২ জুন ২০২৬ | ৯:৪৬ পূর্বাহ্ণ

মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ৭ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, ধর্ষণচেষ্টা ও বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ জুন) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন, ধর্ষণচেষ্টা মামলায় ১ জন, আদালতের ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ২ জনসহ মোট ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মো. শাহীন, মো. ইমরান ওরফে কদম, মো. শফিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, হিমেল এবং সুমন ওরফে ফজলি সুমন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন