শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাস্তাটি মেরামত করা জরুরী প্রয়োজন

শুক্রবার, ০১ মে ২০২৬ | ১২:২৪ পূর্বাহ্ণ

রাস্তাটি মেরামত করা জরুরী প্রয়োজন

রফিকুল ইসলাম রানা:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ন বৃহত্তর মেঘনা বিধৌত একটি এলাকা। এ এলাকার গাজীপুরা গ্রামটি শিল্প নির্ভর এবং ঐতিহাসিক গোপালদী বাজার সংলগ্ন। এখানে রয়েছে ছোট বড় অনেক শিল্প কারখানা যে গুলোতে মেশিনারিজ সহ মিল কারখানার যাবতীয় মালামাল বিভিন্ন প্রকার যানবাহন দিয়ে বহন করা হয়। কিন্তু ওই এলাকার গাজীপুরা অংশে এ রাস্তাটির বেহাল দশার কারণে মিল কারখানায় মালামাল বহন করা যাচ্ছে না। রাস্তাটি মেরামত করা একান্ত ও জরুরী প্রয়োজন বলে এলাকাবাসি মনে করছেন।

ওই এলাকার শিল্পপতি আবুল হোসেন জানান, রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ দিন যাবত রাস্তাটি ভেঙে একেবারে লোকজন ও যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মাঝে মাঝে তিনি নিজে তার মিল করাখানায় যাতায়াত ও মালামাল বহন করার জন্য নিজ খরচে রাস্তাটি জোড়া তালি দিয়ে থাকেন। কিন্তু স্থানীয় সরকারের কোন ব্যাক্তি রাস্তাটি মেরামত করার জন্য কোন ্প্রকার উদ্যোগ নিচ্ছেন না।

এ ব্যাপারে কথা বলার জন্য  বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজহজুল ইসলাম ভূঁইয়ার মুঠো ফোনে বেশ কয়েকবার কল দেয়ার চেষ্টা করলেও তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন