বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্পে মাদক ব্যবসায়ী দুখিনীর মিথ্যা মামলার আতঙ্ক

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ৭:১৫ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্পে মাদক ব্যবসায়ী দুখিনীর মিথ্যা মামলার আতঙ্ক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারি ক্যাম্পের  মাদক ব্যবসায়ী দুখিনী এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন। নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এই দুখিনী এলাকার নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুখিনীর তিনটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। দুখিনী নিজেও ৮টি বিয়ে করেছেন এবং তার মেয়েরাও একাধিক বিয়ে করেছেন। মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কারণে থানা পুলিশ এবং ডিবি পুলিশে গ্রেফতারও হয়েছেন। তার মেয়েদেরকে পুঁজি করে নারী নির্যাতনসহ মিথ্যা মামলার হুমকি-ধামকির মাধ্যমে এলাকার শান্তি ভঙ্গ করছেন এই অভিযুক্ত মাদক কারবারি পরিবার। দুখিনীর এই কার্যকলাপ তাদের জীবনযাত্রাকে ভয়াবহভাবে প্রভাবিত করছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, কেউ যদি সুনির্দিষ্ট ভাবে লিখিত অভিযোগ করেন তাহলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন