মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৬:২৪ অপরাহ্ণ

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। সোমবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দি ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বড়মনোহরদী এলাকায় এ ঘটনা গুলো ঘটে। ডাকাত দল দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়।
পুলিশ ও গৃহকর্তাদের সূত্রে জানা গেছে. রাত আড়াইটায় ১৫/২০ জনের ডাকাত দল বড়মনোহরদী গ্রামের ব্যবসায়ী আনারুল হকের বাড়ীতে কলাপসিবল গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় ডাকাত দল চলে যাওয়ার সময় বাড়ীর লোকজন চিৎকার দিলে গৃহকর্তার ছেলে আনিছুর ও আইয়ুবুরকে কুপিয়ে গুরুতর আহত করে । আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর দিকে একই রাত দেড়টায় দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দী ডাক্তারবাড়ী এলাকায় বাদল মোল্লার বাড়ীতে ডাকাতদল ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বাদল এবং তার ভাড়াটিয়া শরিফুলের চারতলার ভবনের বাসা থেকে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুটে নেয়।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন