মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | ৬:০৪ অপরাহ্ণ

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

আড়াইহাজার( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে ইউসুফ (২০) নামে এক যুবক ঘরের আঁড়ার সাথে একই সঙ্গে গামছা
ও ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।নিহত ইউসুফ বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা নোয়াপুর গ্রামের কামালের পুত্র।

পুলিশ ও এলাকাবাসি জানায়, শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় তার শোবার ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ীর লোকজন পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে গোপালদী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনা প্রেম ঘটিত হতে পারে বলে এলাকাবাসি ধারণা করছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন