নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বশত্রুতার জেরে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলা সদর পৌরসভার মুনতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত হানিফা (৩৫) ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ (২৫) নামে দুজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কামাল হোসেন নামে একজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন্।
ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী পনির, মনির, শাহজাহান, মজিবর গং ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে কামালের বাড়ী ঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে কামালের বাড়ী ঘর ভাংচুর ও উক্ত দুজনকে কুপিয়ে জখম করা সহ কামালকে মারপিটে আহত করে। অহতদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে শত চেষ্টা করেও অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।