বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | ১০:২১ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে  মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্য ইনচার্জ ফারুক আহমেদ চান ;

রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় হোটেল ডি-প্যালেসে।

প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে_ সাধারণ ফারুক হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের
সঞ্চালনায়_
প্রধান অতিথি ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদকও প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ চাঁন।

বিশেষ অতিথি ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহিন।

উপস্থিত বক্তব্যে রাখেন_ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা দেলোয়ার হোসেন ফরায়েজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের আত্মার শান্তি ও জিয়া পরিবার সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন