মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ফার্নিচার কারাখানায় আগুন, ৪০লাখ টাকার ক্ষতির দাবী

সোমবার, ৩০ মার্চ ২০২৬ | ২:৩৫ অপরাহ্ণ

আড়াইহাজারে ফার্নিচার কারাখানায় আগুন, ৪০লাখ টাকার ক্ষতির দাবী

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী বাজারে কাঠের বাজারে ফাইজুল্লার মালিকানাধীন ফার্ণিচার কারখানায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

কারখানার মালিক ফইজুল্লা জানান, রবিবার ভোর রাতে তিনি সংবাদ পান যে, তার কারখানায় আগুন লেগেছে। তাৎক্ষনিক তিনি বাজারে চলে আসেন এবং এসে দেখেন আগুন লাগার সংবাদে জড়ো হওয়া লোকজন যে যার মত করে আগুন নেভানোর চেষ্টা করছে। এ সময় আড়াইহাজার ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসির সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হলেও এরই মধ্যে কারখানাটির প্রায় অর্ধেক মালামাল ও মেশিনপত্র পুড়ে যায় । এতে প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয় বলে ধারনা করা হচ্ছে।

আড়ইহাজার ফায়ার সার্ভিস জানায়, ঘটনার সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে মালিকের দাবী কেউ প্রতিহিংসামুলক আগুন লাগিয়ে দিয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্কর্তা জানান, আগুনের ঘটনা শুনেছি তবে কেউ অভিযোগ করেনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন