নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আড়াইহাজার থানা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলটি ছিল উপজেলার বিভিন্ন প্রেসক্লাব ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিবে সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, সহযোগিতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি একরান আলী ও সাধারণ সম্পাদক ইউসুফ, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্রদে ও সাধারণ সম্পাদক হাসান মাস্টার, আড়াইহাজার মডেল প্রেসক্লাবের সভাপতি আলম খান ও সাধারণ সম্পাদক সেলিম রেজা, আড়াইহাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব মোল্লা, আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক বাংলাদেশ বুলেটিন ও ইংরেজি দৈনিক কান্ট্রি টু ডে পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি রফিকুল ইসলাম রানা, উপদেষ্টা ও সমকালের সাংবাদিক সফুরউদ্দিন প্রভাত সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস ও দৈনিক কালের ছবি পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক সুলায়মান হাসান, দৈনিক যুগান্তরের সাংবাদিক মুক্তার হোসেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার শাহজাহান কবির, দৈনিক ভোরের দর্পণের জাকির হোসেন, দৈনিক জনতার হাবিবুর রহমান, দৈনিক দেশ রূপান্তরের জিয়াউর রহমান, আমাদের নতুন সময়ের বাদল আহমেদ, আমাদের সময় পত্রিকার শাহজাহান, দৈনিক দেশের আলোর মনিরুজ্জামান, দৈনিক শীতলক্ষার হাবিবুর রহমান হাবিব, দৈনিক ইনকিলাবের আল আমিন ভূঁইয়া, দৈনিক যায় যায় দিনের নজরুল ইসলাম এবং সাংবাদিক সাইদুল হাসানসহ অনেকে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।