বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কালাপাহাড়িয়ায় দালাল পরিবারের নির্যাতনে বিদেশ গমনিচ্ছুক যাত্রীর মায়ের মৃত্যু, বিনা ময়না তদন্তে লাশ দাফন

বুধবার, ১১ মার্চ ২০২৬ | ৪:০৬ পূর্বাহ্ণ

কালাপাহাড়িয়ায় দালাল পরিবারের নির্যাতনে বিদেশ গমনিচ্ছুক যাত্রীর মায়ের মৃত্যু, বিনা ময়না তদন্তে লাশ দাফন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদেশে যাওয়ার জন্য দালালের নিকট টাকা জমা দিয়ে বিদেশে যেতে না পেরে টাকা ফেরত চাওয়ায় বিদেশে গমনিচ্ছুক ব্যাক্তির মাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায়।এ ব্যাপারে নিহতের ছেলে আরিফ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের সূত্রে জানা যায়, ওই গ্রামের কাসেমের ছেলে মনির ২০২৩ সালে সৌদী আরবে যাওয়ার জন্য পার্শ্ববর্তী ইজারকান্দী গ্রামের দালাল মনিরকে নগদ ৪ লাখ টাকা দেয়। কিন্তু বছর খানেক ঘুরিয়ে ফিরিয়ে আরিফকে সৌদী আরবে না পাঠিয়ে মনির নিজেই সেই টাকায় সৌদী আরবে চলে যায়। এর পর থেকেই আরিফসহ তার পরিবারের লোকজন তাদের প্রদত্ত টাকার জন্য মনিরের বাড়ীতে যাওয়া আসা করতে থাকে। কিন্তু মনিরের পরিবার কিছুতেই তাদের টাকা ফেরত দিচ্ছে না। এ দিকে এই বিষয় নিয়ে (৬ মার্চ) শুক্রবার মনিরের শ্বশুরবাড়ী ইজারকান্দিতে এক বৈঠক বসে। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে মনিরের স্ত্রী শিমা, শ্বশুর হানিফা এবং শ্বাশুড়ী শাহেরা আরিফের মা রীনা বেগম (৫০) কে বেদম প্রহার করে। তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল করলজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ৯ মার্চ সন্ধ্যায় রীনা বেগম মারা যান।

এদিকে রীনা বেগমের লাশ বাড়ীতে আনা হলে তার ছেলে বিদেশে গমনিচ্ছুক আরিফ বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু মামলা গ্রহণ না হতেই এলাকার মাতাব্বরগণের সিদ্ধান্তে বিনা ময়না তদন্তে রীনা বেগমের লাশ দাফন করে ফেলা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, এ বিষয়ে মামলা প্রকৃয়াধীন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন