শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুই মাদককারবারিকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ | ৬:১০ অপরাহ্ণ

আড়াইহাজারে দুই মাদককারবারিকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোস্ত বিক্রির আড়ালে মাদক ব্যবসা করে আসছে হাইজাদী ইউনিয়নের বল্লভদীকান্দা এলাকার সাহাবুদ্দিনের ছেলে ইয়াজুল কসাই (৩২) । শুক্রবার বিকেলে তাকে সহ তার সহযোগী একই গ্রামের সামসুল হকের ছেলে আলী হোসেন (৩৮)কে ইয়াবাসহ আটক করে এলাকাবাসি গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, এলাকাবাসি দুই মাদক কারবারিকে কয়েকটি ইয়াবা ট্যাবলেটসহ আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সংবাদ দিলে এস আই সালাউদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। ওই সময় উপস্থিত জনতা মাদককারবারিদ্বয়কে পুলিশের হাতে তুলে দেন।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আগামী কাল কোর্টে প্রেরণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন