বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় ছাত্রদল সহ—সভাপতিসহ ২ জন নিহত, আহত ৪

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | ৩:১০ অপরাহ্ণ

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় ছাত্রদল  সহ—সভাপতিসহ ২ জন নিহত, আহত ৪

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত দু’দিনে পৃথক সড়ক দূর্ঘটনায় একজন ইউনিয়ন ছাত্রদল সহ—সভাপতি ও একজন রাস্তা নির্মাণের শ্রমিক নিহত হয়েছেন। নিহত ছাত্রদল নেতা হুমায়ুন কবির (২৫) উপজেলার সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহ—সভাপতি ও উপজেলার আশুহাট এলাকার বাসিন্দা মির্জা আ. লতিফ এর পুত্র এবং নিহত নির্মাণ শ্রমিক আতাউর (৩০) সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর গ্রামের আফাজউদ্দিনের পুত্র।

এদের মধ্যে হুমায়ুন কবির ১৭ ডিসেম্বর ( বুধবার) রাত ৯টায় বাইক যোগে ঢাকা থেকে বাড়ীতে আসার পথে ঢাকা টু গাউছিয়া সড়কের ৩শ ফুট এলাকায় প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপর দিকে ১৮ ডিসেম্বর ( বৃহষ্পতিবার) সকালে নসিমন যোগে সড়ক নির্মাণের কাজ করতে যাওয়ার সময় উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী কাতাল নামক স্থানে নসিমন উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে নসিমন চাপায় শ্রমিক আতাউর ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আরো চার জন আহত হয়েছেন।

তাদের প্রত্যেকের লাশ ঘটনাস্থল থেকে নিজ নিজ আত্মীয় স্বজনেরা নিয়ে গেছেন বলে আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন