মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ অভিযান

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | ২:২২ পূর্বাহ্ণ

আড়াইহাজারে নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ অভিযান

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, নির্বাচনী প্রচারণামূলক ব্যানার, ফেস্টুন, ও পোস্টার অপসারণে দিনব্যাপী অভিযান চালানো হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) এই অভিযান পরিচালিত হয়। এর আগে, নির্বাচন কমিশন থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এসব অপসারণের জন্য।

আড়াইহাজার পৌরসভার দাসপাড়া, ব্রাহ্মন্দী এবং চামুরকান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানে বিভিন্ন নির্বাচনী প্রার্থীর প্রচারণার উদ্দেশ্যে লাগানো পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।

তিনি বলেন, স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিয়েছে, যা নির্বাচনী আচরণবিধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন