শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মাথা বিহীন লাশ উদ্ধার

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ | ২:৫৪ অপরাহ্ণ

আড়াইহাজারে মাথা বিহীন লাশ উদ্ধার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাথা বিহীন একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় একটি রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশটি সিলেটের আনোয়ারুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম এর বলে জানা গেছে। তবে কি কারণে, কেন সে আড়াইহাজারে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটির মাথা নেই। পেটের ভূড়ি বের হয়ে গিয়েছে। শরীরে কোন কাপড় নেই। বস্ত্রহীন অবস্থায় পড়ে আছে। আশে—পাশে কোথায় মাথা নেই। নৃশংসভাবে কে বা কারা হত্যা করে লাশটি এখানে ফেলে রেখেছে তা নিয়ে তদন্ত চলছে। সেই সাথে হত্যাকারীদের বের করার কাজ চলছে। লাশ দেখতে এলাকার শত শত লোক ভীড় করছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি ( সি-সার্কেল) মেহেদী ইসলাম। তিনি বলেন তদন্ত করার পর এবিষয়ে বিস্তারিত জানতে পারবেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন