শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সবাইকে সাথে নিয়ে আধুনিক আড়াইহাজার গড়ে তুলবো – নজরুল ইসলাম আজাদ

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ | ১২:৫১ অপরাহ্ণ

সবাইকে সাথে নিয়ে আধুনিক আড়াইহাজার গড়ে তুলবো – নজরুল ইসলাম আজাদ

মো.জিয়াউর রহমান: ধানের শীষকে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী করতে আড়াইহাজারের আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ- ২ (আড়াইহাজার) আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। নির্বাচিত হয়ে আধুনিক আড়াইহাজার গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার মঞ্জুরুল ইসলাম স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, ‘এই আসনে ধানের শীষ কে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী করতে হবে। দল আমাকে মনোনয়ন দিয়েছে এটা আড়াইহাজারের জনগণের বিজয় হয়েছে। বাংলাদেশের মধ্যে আড়াইহাজারে ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবে।’

তিনি বলেন, ‘এই উপজেলায় দুই- একটি ডাকাতের গ্রাম আছে। আমাদের দল জয়ী হয়ে সরকার গঠন করলে এসব গ্রামের ডাকাতদের পুনর্বাসন করবো। ডাকাত মুক্ত আড়াইহাজার গড়ে তুলবো। আড়াইহাজারে কোনো প্রকার মাদক থাকবে না। মাদক প্রতিরোধে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবো।’

এ সময় আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন