মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সরকারি রাস্তা কেটে অবৈধ বিল্ডিং, অভিযান শেষে খুলল জনপথ

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ | ৬:৩৪ অপরাহ্ণ

আড়াইহাজারে সরকারি রাস্তা কেটে অবৈধ বিল্ডিং, অভিযান শেষে খুলল জনপথ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার ৬নং ওয়ার্ডের টোকসাদী এলাকা থেকে গোপালদী কলেজপাড়া কলেজ পর্যন্ত সরকারি রাস্তার ওপর অবৈধভাবে নির্মাণ করা একটি বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোপালদী পৌর প্রশাসক নঈম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

স্থানীয়রা জানান, মোকাররম গং গত তিনদিন ধরে রাস্তার মাঝ বরাবর কেটে এই অবৈধ নির্মাণ কাজ চালিয়ে আসছিলেন।

টোকসাদী থেকে গোপালদী কলেজ পর্যন্ত এই রাস্তা ২০১৭—১৮ সালে গোপালদী পৌরসভা কর্তৃক নির্মাণ করা হয়েছিল। সরকারি এই রাস্তা এলাকার জনসাধারণের চলাচল ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অভিযানকালে পুলিশ এবং গোপালদী পৌরসভার কর্মকর্তা—কর্মচারীরা সহায়তা করেন। নির্মাণাধীন পিলার ভেঙে ফেলা হয়, রাস্তা পুনরায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এবং রাস্তার ওপর ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রী অপসারণ করা হয়। এছাড়া বিল্ডিং নির্মাণের সকল মালামাল জব্দ করা হয়।

স্থানীয়রা প্রশাসনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। একজন বাসিন্দা তানভির আহমেদ বলেন, “রাস্তা বন্ধ থাকায় শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে সমস্যা হতো। প্রশাসনের এই কাজের ফলে আমরা স্বস্তি বোধ করছি।”

সহকারী কমিশনার (ভূমি)নঈম উদ্দিন জানান,সরকারি রাস্তার ওপর কোনো প্রকার অবৈধ নির্মাণ সহ্য করা হবে না এবং নিয়মিত মনিটরিং চালিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন