শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আড়াইহাজারে মানববন্ধন

সোমবার, ১১ আগস্ট ২০২৫ | ১:৩০ অপরাহ্ণ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আড়াইহাজারে মানববন্ধন

বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জাজামান তুহিন হত্যার প্রতিবাদে সোমবার আড়াইহাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় থানা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ।

সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শাহজাহান কবির, মাজহারুল ইসলাম, রুবেল মিয়া, রফিকুল ইসলাম রানা, মনিরুজ্জামান সরকার, বাদল আহমেদ, আলআমিন ভুইয়া ও হাবিবুর রহমান হাবিব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, শাহজাহান সিরাজ, সুফর উদ্দিন প্রভাত, মোস্তফা কামাল, হাবিবুর রহমান হবি, কামরুল ইসলাম, জাইদুল হক, আবু সাঈদ, কাজী সিফাত খান ও মবিন ভুইয়া প্রমুখ। সভায় বক্তাগণ সাংবাদিক আসাদুজ্জামানের হত্যাকারীদের ফাঁসির দাবী জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন