শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, অর্ধ কোটি টাকার মালামাল লুট

বুধবার, ০৯ জুলাই ২০২৫ | ৩:২৬ অপরাহ্ণ

আড়াইহাজারে পুলিশ পরিচয়ে  ডাকাতি,  অর্ধ কোটি টাকার মালামাল লুট

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার পাচরুখী গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়ীতে এই ডাকাতি ঘটনা ঘটে।

গৃহকর্তা সিরাজুল ইসলামের জানান, রাত ৩ টার দিকে তার বাড়ীর দোতলা ভবনের নিচ তলার জানালার গ্রীল কেটে ২০/২৫ জনের মুখোশধারী ডাকাতদল পুলিশ পরিচয়ে বাড়ীতে প্রবেশ করে সিরাজুল ইসলাম,স্ত্রী সুবিয়া বেগম, ছেলে মিনহাজুলসহ সবাইকে গামছা এবং গেঞ্জি দিয়ে হাত পা বেঁধে ফেলে। ডাকাতদল ছুরি, চাপাতি, সাবল সহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে যায়।

ডাকাতদের বিভিন্ন রংয়ের কাপড় দিয়ে মুখ বাধা ছিলো। তাদের বয়স অনুমান ২৫-৩০ বছরের মধ্যে হবে। ডাকাতি কালে ডাকাতদল বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন