বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা

শনিবার, ০৫ জুলাই ২০২৫ | ৮:০৬ অপরাহ্ণ

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল থেকে আড়াইহাজার ও গোপালদী বাজারে এই অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন বলেন , আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে যান চলাচল এবং পথচারীদের সুবিধার্থে যেসব দোকানের বর্ধিতাংশ সড়কে চলে এসেছে সেগুলো উচ্ছেদ করা হয়। এসময় প্রায় ০৮ টি দোকানের বর্ধিতাংশ সরিয়ে ফেলা হয়। এছাড়া সচেতনতার জন্য স্থানীয় সকল দোকান মালিককে সর্তক করা হয়।

এসময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি মামলা ও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন