মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী ২৮ জুনের মহাসমাবেশে জনস্রোত তৈরি হবে সোহরাওয়ার্দী উদ্যানে : মাসুম বিল্লাহ

শুক্রবার, ২০ জুন ২০২৫ | ১২:৩৪ পূর্বাহ্ণ

আগামী ২৮ জুনের মহাসমাবেশে জনস্রোত তৈরি হবে সোহরাওয়ার্দী উদ্যানে : মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আগামী ২৮ তারিখে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে ঢাকায় জনস্রোত তৈরি হবে। প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
মহাসমাবেশ সফলের লক্ষ্যে আজ বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের উদ্যোগে যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধানের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন দ্বীনি সংগঠনের সদর মাও. মাসুম বিল্লাহ, শ্রমিক আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক আবরারুল করীম সহ সকল ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন