শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জামায়াতের গনসংযোগে সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে সমাবেশ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | ১০:২৯ পূর্বাহ্ণ

আড়াইহাজারে জামায়াতের গনসংযোগে সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে সমাবেশ

আড়াইহাজার সংবাদদাতা :
আড়াইহাজারে জামায়াতের গনসংযোগে সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার বিকালে উপজেলার মডেল মসজিদ থেকে শুরু হয় মিছিলটি। পরে থানার সামনে এসে সমাবেশের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন জামায়াতের দক্ষিণের আমীর মাওলানা হাদিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা, উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম, জামায়াত নেতা তৌফিকুর রহমান ও সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশে আগামী ২৪ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে আল্টিমেটাম দেওয়া হয়। নতুবা আরো কঠিন কর্মসূচী দেওয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবার আড়াইহাজার উপজেলার মাহমুদুর ইউনিয়নের গহরদী বাদশার বাড়ী এলাকায় জামায়াতের গনসংযোগ ও পথ সভায় হামলা করে বিএনপির নামধারী একদল সন্ত্রাসী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন