মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নজরুল ইসলাম আজাদের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আনোয়ার হোসেন দিপু

শুক্রবার, ০৬ জুন ২০২৫ | ১১:০৩ অপরাহ্ণ

নজরুল ইসলাম আজাদের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আনোয়ার হোসেন দিপু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলা ও কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দিপু।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, তারুণ্যের অহংকার তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার আড়াইহাজারের গণমানুষের নেতা, রাজপথের লড়াকু সৈনিক, কেন্দ্রীয় বিএনপি’র ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাহেবের পক্ষ থেকে আড়াইহাজার বাসীসহ আমার কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও দেশ-বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাই।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন,আসুন পবিত্র ঈদুল আযহায় সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকার করি। মহান আল্লাহ যেন আমাদের সবার কুরবানী কবুল করেন এবং আমরা যেন নির্বিঘ্নে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে ঈদ উদযাপন করতে পারি সেই তৌফিক দান করুন। 
সবাইকে জানাই ” ঈদ মোবারক – অনাবিল আনন্দ আর শান্তিতে ভরে উঠুক প্রত্যেকের সামনের পথচলা।”




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন