মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারবাসিকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সালাহউদ্দিন চৌধুরী 

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ | ১:২১ অপরাহ্ণ

আড়াইহাজারবাসিকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সালাহউদ্দিন চৌধুরী 

নিজস্ব প্রতিনিধি: আড়াইহাজার উপজেলা ও কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আড়াইহাজার উপজেল বিএনপির সহ-সভাপতি ও কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী ( সালামত )।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, তারুণ্যের অহংকার তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার আড়াইহাজারের গণমানুষের নেতা, রাজপথের লড়াকু সৈনিক, কেন্দ্রীয় বিএনপি’র ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাহেবের পক্ষ থেকে আড়াইহাজার বাসীকেসহ আমার কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। আসুন পবিত্র ঈদুল আজহায় সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকার করি। মহান আল্লাহ যেন আমাদের সবার কুরবানী কবুল করেন এবং আমার যেন নির্বিঘ্নে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে ঈদ উদযাপন করতে পারি সেই তৌফিক দান করুন।

সবাইকে জানাই ” ঈদ মোবারক – অনাবিল আনন্দ আর শান্তিতে ভরে উঠুক প্রত্যেকের সামনের পথচলা।”




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন